Friday, 5 August 2016

নিশ কি?

নিশ কিঃ নিশ কে সহজ ভাষায় বলা যায় “ইন্ডাস্ট্রি”। মার্কেট এ গেলে যেমন দেখা যায় – কাপড় এর দোকান, খাওয়ার দোকান, জিম, বিউটি পার্লার ইত্যাদি। আপনি জানেন ইন্টারনেট এও রয়েছে ফুড এর ওয়েবসাইট, ড্রেস এর ওয়েবসাইট, বিভিন্ন বিউটি প্রডাক্ট ইত্যাদি। এখন খাওয়ার দোকান যেমন হচ্ছে “ফুড ইন্ডাস্ট্রি” এর মধ্যে, একইরকম “ফুড এর ওয়েবসাইট” হচ্ছে “ফুড নিশ” এ। অফলাইন এ ইন্ডাস্ট্রি আর অনলাইন এর ভাষায় “নিশ”। নিশ কে ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইট ও প্রডাক্ট এর ক্যাটাগরি ও বলা চলে। যেমন – “Career & Jobs” এই ক্যাটাগরি তে পরবে যত রকম জব ও ক্যারিয়ার ভিত্তিক ওয়েবসাইট, প্রডাক্ট, সার্ভিস। 

আপনি যদি কোন ক্যারিয়ার রিলেটেড প্রডাক্ট নিয়ে কাজ করতে চান – উধাহারন সরূপ বলা যায় oDesk যদি প্রমট করেন, তাহলে আপনার নিশ হচ্ছে “Career & Jobs”. উল্লেখ্য অনেকেই হয়তো ভাববেন – oDesk হবে Freelancing ক্যাটাগরি / নিশ এ। হা এইটা সত্য, oDesk আসলেই “Freelancing/Outsorcing” নিশ এ, কিন্তু একই সাথে আবার “Career & Jobs” এও। একটু পেঁচানো মনে হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক! নিশ এর মধ্যে একটি জিনিষ আছে – সেটা হচ্ছে “সাব নিশ”। এখানে oDesk যদি প্রডাক্ট হয় তাহলে এটির নিশ হবে – Career & Jobs > Freelancing/Outsourcing. অর্থাৎ প্রধান নিশ হচ্ছে “Career & Jobs” আর সাব নিশ হচ্ছে “Freelancing/Outsourcing”। আরও কিছু উধাহারন দেয়া যায় যেমন – Food & Cooking > Recipies অথবা Sports > Football > Shoes। আপনি একটি প্রধান নিশ এর যত ভিতরে যাবেন ( সাব নিশ ) আপনার জন্য তত সহজ হবে কাজ শুরু করা।

Thursday, 23 June 2016

উদ্দোক্তা, চাকুরীজীবী বা ফ্রিল্যান্সার যেটাই হতে চান না কেন আপনাকে পরিশ্রমী হতে হবে

উদ্দোক্তা, চাকুরীজীবী বা ফ্রিল্যান্সার যেটাই হতে চান না কেন আপনাকে পরিশ্রমী হতে হবে। সাফল্য একদিনে আসে না আবার সফল হবার পর তা ধরে রাখার জন্য কষ্ট করতে হয়। জীবনে শর্ট কাট আর যাই হোক স্মার্টনেস নয়। বিল গেটস, স্টিভ জবস, জ্যাক মা বা মার্ক জুকারবার্গের মত লোকদের জীবন সম্পর্কে পড়ে এটুকু বুঝতে পেরেছি যে তাদের মত লোকেরা প্রায় প্রত্যেকে সপ্তাহে ৭০ ঘণ্টা বা তারও বেশি কাজ করেন বা করেছেন বছরের পর বছর ধরে। অর্থাৎ তারা আমাদের দ্বিগুণ কাজ করেন এবং করতে ভালবাসেন। সফল যারা হয়েছেন তাদের প্রায় ৯৯% মানুষ গড়পড়তা মানুষের থেকে বেশি সময় ধরে কাজ করেন। এটি সাফল্যের এক নম্বর সুত্র।
দুর্ভাগ্যবশত আমরা এমন এক সমাজে বাস করি যেখানে বেশি করে লেখাপড়া করা মানে হল ডাল ব্রেনের প্রমান আর বেশি করে সিরিয়াস ও সিনসিয়ার ভাবে কাজ করা হল নির্বুদ্ধিতার লক্ষন। ক্লাস ফাকি দিয়ে সিনেমাতে যেতে পারা বাহাদুরির ব্যাপার আর অফিসের কাজে ফাকি দিতে পারে স্মার্টনেসের লক্ষন। 


তাই ২০% লোক হয়তো ভালই আছে কিন্তু অনেকেই ভাল নেই। টাকার টেনশন, বেকারত্বের জালা, শিক্ষায় ফেল আর সংসার জীবনের অনিশ্চয়তা এসব আমাদের দেশের অন্তত ৫০% মানুষের নিত্যসঙ্গী- কি শিক্ষিত কি অশিক্ষিত। যারা বয়সে তরুন তাদের মুক্তির উপায় একটাই পরিশ্রমী হতে শিখুন এবং অভ্যাস্ত হোন। না হলে, কপালে আসলেই দুঃখ আছে।
আপনি পরিক্ষায় পাস না করলে আপনার পরিবার বা বন্ধুরা আপনাকে সাপোর্ট দেবে না কোন ভাবেই- বরং মুখের উপর ফালতু কথা বলবে, অপমান করবে। লেখাপড়া শেষ করে চাকুরি না পেলে আপনাকে কেউ সাপোর্ট করবে না কোন ভাবেই। আপনার জীবন কতটা বিষময় করা যায় সেদিকে পাল্লা দেবে।


Razib Ahmed - eCab

Thursday, 12 November 2015

আমি বৃষ্টিতে ভিজি, যেন আমার কান্না কেউ দেখতে না পায়


যারা বলে "আমি বৃষ্টিতে ভিজি, যেন আমার কান্না কেউ দেখতে না পায়!"
তারাই সেই লোক "যারা সুইমিং পুলে প্রস্রাব করে, আর ভাবে-কেউ বুঝবে না"