ঘরে কিছু সুতা কেটেছি, এগুলো বাজারে বিক্রি করে আটা নিয়ে আসেন। ইমাম হাসান ও হোসেন দুই দিন ধরে না খেয়ে আছে।
আলী(রাঃ) সুতা নিয়ে বাজারে গেলেন এবং সুতা ৬ দিরহামে বিক্রি করলেন।
এমন সময় এক সাহাবী এসে বললেনঃ আলী কিছু দিরহাম কর্জ দেবেন? ঘরে স্ত্রী সন্তান না খেয়ে আছে।
হযরত আলী ঐ সাহাবীকে ৬ দিরহামই দিয়ে দিলেন। একটু পর এক লোক একটি উট নিয়ে এসে হযরত আলী(রাঃ) কে বললেনঃ উট কিনবেন ?
আলী(রাঃ) বললেন, আমার কাছে কোন দিরহাম নেই। লোকটি বললোঃ এখন নিয়ে যান। উটের দাম ৩০০ দিরহাম পরে দিয়ে দেবেন। এই বলে লোকটি উট রেখে চলে গেলো।
এমন সময় আরেক লোক এসে ৩০০ দিরহাম দিয়ে উটটি আলী(রাঃ) এর কাছ থেকে কিনে নিলেন।
আলী(রাঃ) তন্ন তন্ন করে খুজেও যিনি উট রেখে গিয়েছিলেন, তাকে বাজারে পেলেন না।
আলী(রাঃ) তন্ন তন্ন করে খুজেও যিনি উট রেখে গিয়েছিলেন, তাকে বাজারে পেলেন না।
বাড়িতে এসে দেখেন, রাসুলুল্লাহ(সাঃ) ফাতেমার সাথে বসে আছেন। আলীকে দেখেই রাসুলুল্লাহ (সাঃ) বললেন, উটের ঘটনা আমি বলবো, না তুমি বলবে ?
আলী(রাঃ) হতভম্ব হয়ে বললেন, ইয়া রাসুলুল্লাহ, আপনিই বলুন।
রাসুলুল্লাহ(সাঃ) বললেন, তোমার কাছে যিনি বাকীতে উট বিক্রি করেন, তিনি জিব্রাইল। আর যিনি তোমার কাছ থেকে উট কিনেছেন, তিনি ইস্রাফিল ফেরেশতা।
তুমি যে সুতা বিক্রির দিরহাম এক অভাবগ্রস্ত সাহাবীকে দিয়ে দিয়েছো, তার বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু পুরস্কার দিলেন। আল্লাহ তোমার কাজটিকে খুব পছন্দ করেছেন। আর তোমার পরকালের পুরস্কারতো জমাই রইলো !!!
----------------- আমিন।
